
নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এক বৈঠকে একনেকের ৮ উন্নয়ন প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।
এতে ব্যায় ধরা হয়েছে তিন হাজার ৫৮৪ কোটি টাকা । এর মধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৫৭১ কোটি ৪৪ লাখ টাকা, সংস্থার নিজস্ব তহবিল থেকে ৯৮ কোটি ৭২ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তা থেকে ১ হাজার ৯১৩ কোটি ৮১ লাখ টাকা ব্যয় হবে।