
নিউজ ডেস্ক : রাজধানীর দক্ষিণ বাড্ডা এলাকায় একটি বাড়ি থেকে শাহিদা (২৫) নামের এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. রহমত বলেন, লাশে পোকা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।