News71.com
 Bangladesh
 12 Apr 16, 07:09 AM
 662           
 0
 12 Apr 16, 07:09 AM

মাছ রক্ষার স্বার্থে পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ।।

মাছ রক্ষার স্বার্থে পহেলা বৈশাখে ইলিশ না খাওয়ার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর ।।

নিউজ ডেস্কঃ জাতীয় মাছ রক্ষার স্বার্থে আসন্ন পহেলা বৈশাখের দিন ইলিশ মাছ খাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই । আজ প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মাছ রক্ষার স্বার্থে পহেলা বৈশাখের খাদ্য তালিকায় গনভবনে ইলিশের কোনো আইটেম রাখছেন না প্রধানমন্ত্রী। এ দিনের মেন্যুতে খিচুড়ির সঙ্গে থাকছে বেগুন ভাজি, ডিম ও মুরগির মাংস ভুনা।

উল্লেখ্য এর আগে, চলমান মৌসুমটি ইলিশ প্রজননের উৎকৃষ্ট সময় হওয়ার দেশের বৃহত্তর স্বার্থে খুলনা জেলা প্রশাসনসহ কয়েকটি অঞ্চলে পহেলা বৈশাখের আয়োজনে ইলিশ মাছ না রাখার সিদ্ধান্তের কথা জানা গেছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন