News71.com
 Bangladesh
 12 Apr 16, 07:10 AM
 591           
 0
 12 Apr 16, 07:10 AM

বাতিল হল শেরপুরে ৬ প্রার্থীর মনোনয়নপত্র ।।

বাতিল হল শেরপুরে ৬ প্রার্থীর মনোনয়নপত্র ।।

নিউজ ডেস্কঃ ঋণ খেলাপী ও অপেক্ষাকৃত কম বয়স হওয়ার কারণে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বগুড়ার শেরপুর উপজেলায় ৬ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান এ তথ্য জানান।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে মো. সিদ্দিক হোসেন, মির্জাপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আব্দুর রশিদ, ভবানীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে জয়দেব কুমার, সুঘাট ইউনিয়নের ৬নং ওয়ার্ডে আরিফুল ইসলাম, বিশালপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে মকছেদ আলী ও সুঘাট ইউনিয়নে সংরক্ষিত ৩নং ওয়ার্ডে আনজুয়ারা খাতুন।

চতুর্থদফায় আগামী ৭ মে শেরপুর উপজেলার ১০ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। সে মোতাবেক ঘোষিত তফসিল অনুযায়ী গত ৭ এপ্রিল আওয়ামী লীগ, বিএনপির দলীয় মনোনীত প্রার্থীসহ চেয়ারম্যান পদে মোট ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এছাড়া সংরক্ষিত মহিলা সদস্য পদে মোট ১১৫ জন ও সাধারণ সদস্য পদে মোট ৩৮২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।

এরপর গত ১০ ও ২১ এপ্রিল উক্ত মনোনয়নপত্রগুলো বাছাই শেষে আজ বাতিল হওয়া ৬ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করা হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন