
নিউজ ডেস্কঃ বগুড়ার শেরপুরে অভিযান চালিয়ে মারপিটের মামলার প্রধান আসামী বাবা-ছেলেকে গ্রেফতার করল পুলিশ। আজ বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
তারা হলেন উপজেলা কদিম হাঁসড়া গ্রামের মৃত দারোগ আলীর ছেলে হাফিজুর রহমান ও তার ছেলে আব্দুল মোমিন।
শেরপুর থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিক জানান, মারপিট মামলায় গ্রেফতারি পরোয়ানা মূলে আজ ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।