
নিউজ ডেস্কঃ মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় আওয়ামিলীগের দুই পক্ষের সংঘর্ষে গুরুতর আহত ৫জনসহ মোট আহত ১০ জন । আজ দুপুর ১২টায় সদরের পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুর এলাকায় আওয়ামিলীগ মনোনীত প্রার্থী আব্দুল সাত্তার দলীয় সমর্থকদের নিয়ে নিজের জন্য দোয়া চাইতে গেলে আওয়ামীগ এর বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফার সমর্থদের সাথে সংঘর্ষ বাধে ।
এই ঘটনায় জেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক ফয়েজ আহাম্মেদ পাভেল ও জেলা তরুণ লীগের সভাপতি মৃদুল দেওয়ানসহ দশজন আহত হয়। পাভেল আহত হবার ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে মুক্তার সড়ক অবরোধ করে ছাত্রলীগের নেতাকর্মীরা। সংঘর্ষের ঘটনাকে কেন্দ্রে করে জেলা শহরে আওয়ামীলীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। শহরের জুবলী রোড এলাকায় উভয় পক্ষের মধ্যে গুলি বর্ষন ও ইট পাটকেল নিক্ষেপ হয় ।
এসব ঘটনায় সদর উপজেলার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে। দুপুর সোয়া ২টায় র্যাব এসে অবরোধ কারীদের ছত্রভঙ্গ করে দিয়ে সড়ক অবরোধ মুক্ত করেন। অন্যদিকে মৃদুল দেওয়ান আহত হবার ঘটনায় বেলা সাড়ে ৩ টায় ঢাকা -চট্রগ্রাম মহাসড়কের ভরের চর বাসষ্ট্যান্ড এলাকায় আওয়ামিলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা অবস্থান গ্রহণ করলে যান চলাচল বন্ধ হয়ে যায় ।