
নিউজ ডেস্কঃ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, গুননত মান নিশ্চিত করে বিদেশে মাছ রপ্তানী করতে হবে। মৎস শিল্প এদেশের অর্থনীতিকে সমৃদ্ধ করেছে তাই এ শিল্পের গুননতমান নিশ্চিত করে মাছ উৎপাদন ও প্রসেসিং করতে হবে । আজ তিনি ময়মনসিংহের ত্রিশালে ভার্গো ফিস এন্ড এগ্রো প্রসেসিং এর উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
ভার্গো ফিস এন্ড এগ্রো প্রসেসিং লিমিটেডের চেয়ারম্যান সৈয়দা মাহবুবা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান,মৎস ও পশু সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র,ইসলামী ব্যাংকের এভিপি মোহন মিয়া খান,মৎস অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক মিত্তরঞ্জন বিশ্বাস, ভার্গো ফিস এন্ড এগ্রো প্রসেসিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মেজর(অবঃ)শাফায়াত হোসেন প্রমুখ ।
উল্লেখ্য, এর আগে জনপ্রশাসনমন্ত্রী ভার্গো ফিডের ভিত্তি প্রস্তরের ফলক উম্মোচন করেন এবং বিভিন্ন স্থান পরিদর্শন করেন ।