
নিউজ ডেস্কঃ নরসিংদীতে রমজান আলী নামে এক যুদ্ধাপরাধীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বিকাল ৪টার দিকে নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাট এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত রমজান আলী নেত্রকোনা জেলার দূর্গাপুর উপজেলার ফুলপুর গ্রামের মৃত আব্দুল রহমনের ছেলে। সে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা নং ৪/১৬ এর আসামী । ৭১’র যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ।
জেলা গোয়েন্দা সূত্র বলেছে, নেত্রকোনোর গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল মামলা গ্রেফতারী পরোয়ানা আসামী রমজান আলী নরসিংদীতে আত্মগোপনে আছেন । সে প্রেক্ষিতে তার গ্রেফতারী পরোয়ানাটি নরসিংদীর গোয়েন্দা পুলিশ (ডিবি)’র কাছে প্রেরণ করেন। পরে পুলিশ রমজান আলীতে গ্রেফতারের জন্য অনুসন্ধান শুরু করেন। নরসিংদীর গোয়েদা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুপন কুমার সরকার গোপন সংবাদ পায় কাউরিয়াপাড়া লঞ্চঘাটে রমজান আলী ঘুরাফেরা করছে ।
পরে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে রমজান আলীকে গ্রেফতার করে। পরে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চিত হয় সেই আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেফতারী পরোয়ানা মামলার আসামী। সে তার নাম পরিচয় গোপন রেখে দীর্ঘ ১০ বছর যাবৎ নরসিংদী পৌর এলাকায় বসবাস করে আসছিল ।
নরসিংদী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।