News71.com
 Bangladesh
 12 Apr 16, 09:03 AM
 629           
 0
 12 Apr 16, 09:03 AM

তরুন সমাজকে এগিয়ে নিতে উচ্চ শিক্ষার পথ প্রশস্থ করতে হবে ।। স্পিকার ড. শিরীন

তরুন সমাজকে এগিয়ে নিতে উচ্চ শিক্ষার পথ প্রশস্থ করতে হবে ।। স্পিকার ড. শিরীন

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুন সমাজকে সামনে এগিয়ে নিতে তাদের জন্য উচ্চ শিক্ষার পথ প্রশস্থ করতে হবে। তাদের অগ্রযাত্রা যাতে বাধাগ্রস্থ না হয় সেদিকে খেয়াল রেখে তাদের জন্য সাধারণ শিক্ষার পাশাপাশি তথ্য প্রযুক্তিগত শিক্ষায় সম্পৃক্ত করতে হবে। তিনি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা সম্প্রসারনের লক্ষ্যে বৃটিশ কাউন্সিলকে বেশী বেশী সুযোগ সৃষ্টির আহবান জানান ।

আজ তিনি বৃটিশ কাউন্সিল অডিটোরিয়ামে প্রথম বারের মত বৃটিশ কাউন্সিল কর্তৃক আয়োজিত IELTS Scholarship-2015 প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান ।

স্পিকার বলেন, শিক্ষিত জাতি বিনির্মাণে শিক্ষার কোন বিকল্প নেই। উচ্চ শিক্ষার জন্য যে অর্থের প্রয়োজন তা অনেক অভিভাবকের পক্ষে বহন করা সম্ভব নয়। বৃটিশ কাউন্সিল মেধাবীদের জন্য এ ধরনের বৃত্তি প্রদানের মাধ্যমে উচ্চ শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের উৎসাহিত করেছে ।

স্পিকার বলেন, বৃটিশ কাউন্সিল শিক্ষা জগতে একটি অতি পরিচিত নাম এবং এ প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী শিক্ষা বিস্তারের সুযোগ সৃষ্টিতে সহায়তা করে যাচ্ছে। ফলে বিশ্বব্যাপী উচ্চ শিক্ষা গ্রহণের পথ সুগম হচ্ছে। বৃত্তি প্রাপ্ত ৪ জনই নারী হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি এবং এটি বাংলাদেশের নারী অগ্রগতির উল্লেখযোগ্য দিক হিসেবে চিহ্নিত করেন ।

বৃটিশ কাউন্সিলের IELTS Bussiness Development এর প্রধান কফিল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভি সি আ আ ম স আরেফিন সিদ্দিক বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন । অনুষ্ঠানে বৃটিশ কাউন্সিলের পরিচালক বারবারা উইকহাম , পরিচালক (পরীক্ষা) দীপ অধিকারী এবং উপ পরীক্ষা ম্যানেজার নাসরিন সুলতানা বক্তৃতা প্রদান করেন ।

বৃত্তি প্রাপ্তরা হলেন আদিনা জেরিন খান, সুআইবা আমিনা সালাউদ্দিন, দিপীকা দেব দীপা এবং তাসনিম খন্দকার। তারা প্রধান অতিথির কাছ থেকে বৃত্তির চেক গ্রহণ করেন। উচ্চ শিক্ষার জন্য কানাডা, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যে গমণ করবেন তারা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন