News71.com
 Bangladesh
 12 Apr 16, 10:17 AM
 808           
 0
 12 Apr 16, 10:17 AM

শিক্ষকরা মানুষ গড়ার কারিগর বললেন হুইপ আতিউর রহমান ।।

শিক্ষকরা মানুষ গড়ার কারিগর বললেন হুইপ আতিউর রহমান ।।

নিউজ ডেস্কঃ জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিক বলেছেন, 'শিক্ষকরা মানুষ গড়ার কারিগর' । সমাজের সর্বস্তরের মানুষ তাদের শ্রদ্ধা করে। তাই শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে ।

তিনি আজ দুপুরে শেরপুর শহরের গোবিন্দ কুমার পাইলট উচ্চ বিদ্যালয় (জিকে পাইলট স্কুল) মিলনায়তনে শেরপুরে বেসরকারী মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

অনুষ্ঠানে সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. চাঁন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি জেলা প্রশাসক ডাঃ এএম পারভেজ রহিম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও পিপি অ্যাডভোকেট চন্দন কুমার পাল, সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানোয়ার হোসেন ছানু, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শাহজাহান মিয়া, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সৈয়দ উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সদর উপজেলার ৮ শতাধিক শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন