News71.com
 Bangladesh
 13 Apr 16, 10:08 AM
 952           
 0
 13 Apr 16, 10:08 AM

ফুলতলা উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা......

ফুলতলা উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা......

খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সাথে ফুলতলা উপজেলার সকল ইউনিয়ন ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ এপ্রিল) খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরাফাত হোসেন পল্টু এবং সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান সাগর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে ফুলতলা উপজেলা ছাত্রলীগ এবং কলেজ ছাত্রলীগের নতুন কমিটি গঠনের লক্ষে নেতৃত্ব প্রত্যাশীদের (নিয়মিত ছাত্র) আগামী এক সপ্তাহের মধ্যে খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক বরাবর ছবিসহ জীবন বৃত্তান্ত জমা দিতে নির্দেশ দিয়েছেন। খবর বিজ্ঞপ্তির ।।

খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন