News71.com
 Bangladesh
 13 Apr 16, 11:02 AM
 656           
 0
 13 Apr 16, 11:02 AM

যশোরে অজ্ঞাত ২ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ।।

যশোরে অজ্ঞাত ২ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ।।

নিউজ ডেস্কঃ যশোরে সদর উপজেলার হৈবতপুর ইউনিয়নের লাউলালী শ্মশান ঘাট থেকে অজ্ঞাত পরিচয় ২ যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ । 

আজ সকাল ৯টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহ দু’টি উদ্ধার করেন যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন ।

তিনি বলেন, সকালে ঝিনাইদহের কালীগঞ্জ সীমান্তবর্তী যশোর সদর উপজেলার লাউখালী শ্মশানের কাছে দুই যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন থানায় খবর দেয় । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন