
নিউজ ডেস্কঃ ময়মনসিংহ সদর উপজেলার দাপুনিয়া কাউয়ালটি এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ৪ সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয় ।
গতকাল গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী । আটককৃতরা হলেন- আলমগীর (২২) জাহাঙ্গীর (২৫), হাসান আলী (২২) ও বিল্লাল হোসেন (৪৫)।
পুলিশ বলেন, আটককৃত জেএমবি সদস্যরা নাশকতার প্রস্তুতি নিতে গোপন সভা করছিলেন। পরে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এস.আই) মফিকুল ইসলাম পিপিএম এর নেতৃত্বে পুলিশি অভিযানে তাদের আটক করা হয় ।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমারত হোসেন গাজী বলেনন, আটককৃত জেএমবি সদস্যদের কাছ থেকে বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয় ।