News71.com
 Bangladesh
 13 Apr 16, 12:10 PM
 868           
 0
 13 Apr 16, 12:10 PM

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ১ নির্মান শ্রমিক নিহত

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় ১ নির্মান শ্রমিক নিহত

নিউজ ডেস্ক : ঢাকার সাভারের আশুলিয়ায় একটি  যাত্রীবাহী বাস ও রোলার মেশিনের সাথে মুখোমুখি সংঘর্ষে মিজান নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। অন্তত আহত হয়েছে তিনজন। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের আশুলিয়ার বিশমাইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে। আহতদের সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

 এস.এ খালেক এসপি জানান , সকালে শাহা আলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস লালমনিটর হাট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি আশুলিয়ার বিশমাইল এলাকায় পৌঁছলে সামনের দিক থেকে আসা রোলার মেশিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুর্ঘনাটি ঘটে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন