News71.com
 Bangladesh
 13 Apr 16, 12:20 PM
 1026           
 0
 13 Apr 16, 12:20 PM

সাপ সম্পর্কে আটটি ভুল ধারণা ।।

সাপ সম্পর্কে আটটি ভুল ধারণা ।।

নিউজ ডেস্কঃ দুধ কলা দিয়ে সাপ পোষা হয়’। এমন কথা হরহামেশেই শোনা যায়। এটি একটি ভুল ধারণা। আসলে সাপ দুধ খায় না। সাপ শীতল রক্তের প্রাণি, মাংসাশী এবং স্তন্যপায়ী নয়। ফলে সাপের পক্ষে দুধ হজম করা অত্যন্ত কঠিন। সাপ নিয়ে এমন অনেক ভুল ধারনা আছে। আসুন জেনে নেই তা।

১. দাঁড়াশ সাপের লেজে বিষ রয়েছে: দাঁড়াশ নির্বিষ সাপ। লেজ তো দূর স্থান, এর বিষদাঁতই নেই। মূলত ইঁদুর এবং ছোট পাখি ধরে খায়। এবং তার থেকেও বড় কথা, ছোটখাটো বিষাক্ত সাপ এরা খেয়ে নেয়।

২. বীণ শুনে সাপে নাচে: একেবারে ভুল কথা। জেনে রাখুন, সাপের কান নেই। এমনকী দৃষ্টিশক্তিও প্রখর নয়। যাঁরা বীণ বাজান, তাঁরা সেটি সাপের মুখে সামনে দোলাতে থাকেন। সাপও চোখের সামনে দুলুনি দেখে মাথা দোলাতে থাকে এই ভেবে যে, কোনও শত্রু এল।

৩. সাপে দুধ খায়: সর্বনেশে ধারণা। মনে রাখবেন, সাপ শীতল রক্তের প্রাণী, মাংসাশী এবং স্তন্যপায়ী নয়। ফলে সাপের পক্ষে দুধ হজম করা অত্যন্ত কঠিন। দুধ সাপের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সাপ মারাও যেতে পারে। যে সব সাপকে দুধ খেতে দেখেন, তারা মূলত সাপুড়েদের সাপ। নাগপঞ্চমীর আগে সাপগুলিকে নাগাড়ে মাসখানেক প্রায় জল না-খাইয়ে রাখা হয়। তার পরে মুখের সামনে দুধ ধরা হয়। বাধ্য হয়েই সাপেরা সেই দুধ খেয়ে নেয়।

৪. সাপ মানুষকে তাড়া করে: মনে রাখুন, সাপ মানুষের শত্রু নয়। বরং উল্টোটাই সত্যি। সাপের সামনে পড়ে গেলে যদি দৌড়ে পালাতে যান বা বেশি লাফালাফি করেন, তা হলে সাপ আত্মরক্ষার্থে তেড়ে আসতে পারে। চুপ করে দাঁড়িয়ে থাকুন। দেখবেন, সাপ আপনাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে।

৫. সাপ তার শত্রুকে চিনে রাখে: এটা অবশ্যই সম্ভব। কিন্তু তা হতে হবে কোনও সস্তার সিনেমা বা অতি খাস্তা বাংলা বা হিন্দি সিরিয়াল। সাপের স্মৃতিশক্তি বা বুদ্ধি নেই। তারা শুধু এটুকু জানে, বাঁচতে গেলে খেতে হয়, খেতে গেলে হত্যা করতে হয়। নিজের শক্তি সম্পর্কে তার ধারণা রয়েছে। নিজের আকার সম্পর্কে সাপ ওয়াকিবহাল। আর রয়েছে যৌনতার স্বাভাবিক প্রবৃত্তি।

৬. সাপ বুড়ো হলে গোঁফ-দাড়ি গজায়: সাপের গায়ে লোম আসবে কোত্থেকে? এর বেশি কিছু বলার প্রয়োজন সম্ভবত নেই।

৭. সাপ বিষ ছুড়ে মারে: এই বাংলা তো বটেই, তামাম ভারতেই এই জিনিসটি পাবেন না। আফ্রিকা এবং দক্ষিণ ও উত্তর আমেরিকার কিছু অংশে এই স্পিটিং কোবরা পাওয়া যায়।

৮. সাপে সাপে শঙ্খ লাগে: শঙ্খ লাগা বস্তুটি কী? কেউ বলেন সাপের খেলা, কেউ বলেন বৃষ্টি নামবে, কেউ বলেন ঈশ্বরের মায়া। ‘মায়া’ই বটে। যেটাকে সাপের শঙ্খ লাগা ভেবে কপালে হাত ঠেকান, সেটা আসলে সাপের যৌনসঙ্গম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন