
নিউজ ডেস্কঃ সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকেরর রাঙ্ক উন্নীত করা হবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, বিমানবাহিনী ও নৌবাহিনীর প্রধানের ন্যায় বিজিবি মহাপরিচালকের পদমর্যাদাও উন্নীত করা উচিত। আজ সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতর বিজিবি কমান্ডার কনফারেন্সে তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৯ সালের পর এ বাহিনী ঘুরে দাঁড়িয়েছে।
কনফারেন্সে বিজিবির কর্মকতাদের রাঙ্ক উন্নীত করার পাশাপাশি বাহিনীর বিমান শাখায় চারটি হেলিকপ্টার ও প্রেষণ ভাতার দাবি জানান।
কনফারেন্সে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মোজাম্মেল হক খানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।