
নিউজ ডেস্কঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি টিউলিপ সিদ্দিকের মেয়ে আজালিয়া জয়ের জন্মগ্রহণে খুশি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গরিব এতিম স্কুল শিশুদের খাবার ও নতুন বস্ত্র উপহার দিয়েছেন।
গতকাল রাজধানীর গেন্ডারিয়ায় আঞ্জুমানে মফিদুল ইসলাম বালিকা হোম ও আজিমপুরের ছোট্ট সোনামনি নিবাসের শিশুদের মাঝে এই খাবার ও নতুন কাপড় বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার সহকারী সামরিক সচিব লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ দুটি প্রতিষ্ঠানেই এসব উপহার সামগ্রী নিয়ে যান।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানার মেয়ে টিউলিপের কোলে আসা এই নবজাতকের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ।