News71.com
 Bangladesh
 13 Apr 16, 02:38 AM
 638           
 0
 13 Apr 16, 02:38 AM

মামলা প্রত্যাহার না হলে শুক্রবার থেকে সিলেটে পরিবহন ধর্মঘট।।

মামলা প্রত্যাহার না হলে শুক্রবার থেকে সিলেটে পরিবহন ধর্মঘট।।

নিউজ ডেস্ক : শ্রমিকদের বিরুদ্ধে দায়েরকৃত হয়রানীমুলক মামলা প্রত্যাহার না করলে আগামি শুক্রবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ঘোঘণা দিয়েছে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

আজ বুধবার দুপুরে নগরীর কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে এক শ্রমিক সমাবেশে এ ঘোষণা দেন জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জমির আহমদ।

উল্লেখ্য গত সোমবার বিকালে দক্ষিণ সুরমার একটি ফিলিং স্টেশনে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ নিয়ে মঙ্গলবার রাতে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ ফলিকসহ ৩০/৪০ জন শ্রমিকের বিরুদ্ধে একটি মামলা করে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কসশপ ওনার্স এসোসিয়েশনের নেতারা।

এই মামলাকে মিথ্যা ও হয়রানিমূলক দাবি করে পরিবহন মালিক-শ্রমিক নেতা জমির বলেন, “মামলা প্রত্যাহার না হলে শুক্রবার সকাল ৬টা থেকে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হবে।”

সিএনজি স্টেশনে হামলার ঘটনায় পরিবহন শ্রমিক ও নেতাদের বিরুদ্ধে মামলা নেওয়ার দাবিতে মঙ্গলবার জেলায় ধর্মঘট পালন করে সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওয়ার্কসশপ ওনার্স এসোসিয়েশন। রাতে প্রশাসনের সাথে বৈঠকের পর মামলা নেওয়ার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেয় তারা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন