News71.com
 Bangladesh
 13 Apr 16, 03:09 AM
 628           
 0
 13 Apr 16, 03:09 AM

ফরিদপুরে হাসপাতাল থেকে নবজাতক চুরি।।

ফরিদপুরে হাসপাতাল থেকে নবজাতক চুরি।।

নিউজ ডেস্কঃ ফরিদপুর জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের ভেতর থেকে এক নবজাতক চুরির ঘটনা ঘটেছে। আজ বেলা দশটার দিকে হাসপাতালের ওই লেবার ওয়ার্ড থেকে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে হাসপাতালের ভর্তি অন্য প্রসুতি ও অবিভাবকদের মধ্যে আতংক বিরাজ করছে।

চুরি হওয়া নবজাতকের স্বজনেরা সংবাদ মাধ্যকে জানান, জেলার সদরপুর উপজেলার কৃষ্ণপুর গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী নজরুল শেখের স্ত্রী পারভীন বেগম গত মঙ্গলবার সকালে প্রসব বেদনা নিয়ে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়।

সকাল ১০টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে পারভিন একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এসময় লেবার ওয়ার্ডে প্রসূতি পারভীনের সঙ্গে তাঁর মা আলেকজান বেগম ছিলেন। সকালে ওষূধ আনার জন্য তিনি বাইরে যান। এ সময় অজ্ঞাত পরিচয় এক মহিলা ওয়ার্ডে পারভীনের সাথে আলাপ জমিয়ে এক পর্যায়ে কৌশলে শিশুটিকে নিয়ে চলে যায়।

পরে ঘটনাটি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। নজরুল-পারভীন দম্পতির এটি প্রথম সন্তান। নজরুল-পারভীন দম্পত্তি এখন পাগল প্রায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন অরুণ কান্তি বিশ্বাস জানান, ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে। তিনি জানান, ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

এদিকে, নবজাতক চুরির ঘটনায় সদর হাসপাতালে থাকা অন্য রোগীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন