News71.com
 Bangladesh
 13 Apr 16, 07:28 AM
 699           
 0
 13 Apr 16, 07:28 AM

ধর্মঘট প্রত্যাহার করলেন পাটকল শ্রমিকরা ।।

ধর্মঘট প্রত্যাহার করলেন পাটকল শ্রমিকরা ।।

নিউজ ডেস্কঃ  ধর্মঘট প্রত্যাহার করেছে আন্দোলনরত পাটকল শ্রমিকরা। আজ বিকেলে সচিবালয়ে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ-ননসিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেন  একথা বলেন ।

তিনি বলেন- আগামী রবিবারের মধ্যে শ্রমিকদের চার সপ্তাহের বেতন দেওয়া হবে। আর ২৫শে এপ্রিলের মধ্যে সকল পাওনা পরিশোধের আশ্বাস দিয়েছেন মন্ত্রী। প্রতিমন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আমরা ধর্মঘট প্রত্যাহার করছি ।

পরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা সিদ্ধান্ত নিয়েছি, সময়মতো পাটকল শ্রমিকদের সব বকেয়া পরিশোধ করে দেব। ২৫শে এপ্রিলের মধ্যে যখনই বরাদ্দ পাওয়া যাবে, তখনই শ্রমিকদের যাবতীয় পাওয়া পরিশোধ করা হবে। এর আগে মো. সোহরাব হোসেনের নেতৃত্বে শ্রমিকদের প্রতিনিধিদল বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজমের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন ।

উল্লেখ্য, বকেয়া মজুরি পরিশোধসহ ৫ দফা দাবিতে খুলনা অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর শ্রমিকরা গত ৫ই এপ্রিল থেকে আন্দোলন করেছিলেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন