
নিউজ ডেস্কঃ বাংলাদেশে ব্লগার হত্যার পূর্ণাঙ্গ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। গত সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহবান জানান ডেপুটি মুখপাত্র মার্ক সি. টোনার।
তিনি বলেন, নিহতের পরিবারকে সহায়তা করতে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিতে। তার কাছে সাংবাদিক জানতে চান, বাংলাদেশের আভ্যন্তরীন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপনার অভিমত কি? আপনি কি উদ্বিগ্ন? জবাবে মার্ক টোনার বলেন, অবশ্যই, গভীরভাবে উদ্বিগ্ন। (ব্লগার হত্যায়) তদন্তে এফবিআই সহযোগিতা দিয়ে আমরা বাংলাদেশ সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করছি। আমরা দেখেছি সাম্প্রতিক ঘটনাগুলো। এর নেপথ্যে আছে আল কায়েদা। এ সব হামলা ভয়াবহ।
ব্রিফিংয়ে সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ব্লগার বা ছাত্র বিষয়ক কর্মীর ওপর এমন ভয়াবহ হামলার নিন্দা জানাই। এটা উদ্বেগজনক একটি ঘটনা। এর আগেও আমরা এমন ঘটনা দেখেছি। আমি শুক্রবার উল্লেখ করেছি এমন একটি বিষয়ে আপনি কথা বলছেন। যারা এমন বিপদের ঝুঁকিতে রয়েছেন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি তাদেরকে অনুরোধ জানাতে পারে বিবেচনার জন্য, যেটাকে আমরা মানবিক প্যারোল বলে থাকি। আমি আপনাকে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিতে খোঁজ নিতে বলতে পারি যে, এমন কোন আবেদন তাদের বিবেচনায় আছে কিনা। তবে এ পর্যন্ত কতজন যুক্তরাষ্ট্রে আশ্র্যের জন্য আবেদন করেছেন তা তিনি উল্লেখ করেননি ।