
নিউজ ডেস্কঃ নওগাঁয় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আজ বিকেল পৌনে ৬টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে ডাক্তারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার পর পর পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে। নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, হাসান (২৬) ও মো. আলী (৩৬।
পুলিশ জানায়, বিকেলে নওগাঁ থেকে একটি অটোরিকশা নয় যাত্রী নিয়ে হাঁপানিয়া যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হাসানসহ অটোরিকশার চার যাত্রী মারা যান। পরে আহতদের উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে পাঠানোর পর সেখানে মো. আলী নামে আরেকজন মারা যান। নিহত অন্যদের পরিচয় জানার চেষ্টা চলছে। নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।