
নিউজ ডেস্কঃ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে চুরি যাওয়া টাকা ফেরত পেতে সাত সদস্য বিশিষ্ট আন্তঃসংস্থা টাস্কফোর্স গঠন করেছে সরকার। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. ইউনুসুর রহমানকে এর আহ্বায়ক করা হয়েছে। গত মঙ্গলবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এর সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ‘বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্সিইউনিট’-এর মহাব্যবস্থাপককে।
কমিটির অন্য সদস্যদের মধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়, অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের একজনকে প্রতিনিধি রাখা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যাংক অব নিউইয়র্ক থেকে ১০ কোটি ডলার তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। এ টাকার ৮১ মিলিয়ন ডলার যায় ফিলিপাইনের রিজাল ব্যাংকের মাকাতি সিটির জুপিটার শাখায় ক্যাসিনো জাংকেট কিম অংয়ের অ্যাকাউন্টে। বাকী ২০ মিলিয়ন মার্কির ডলার পাঠানো শ্রীলংকার সেচ্ছাসেবি সংস্থা শালিকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে। প্রাপক সংস্থার নামের বানানে ভুল থাকায় ওই টাকার পেমেন্ট আটকে দেয় ব্যাংক কর্মকর্তারা।