News71.com
 Bangladesh
 13 Apr 16, 11:39 AM
 669           
 0
 13 Apr 16, 11:39 AM

বাংলাদেশে চীনের অধিক বিনিয়োগের প্রত্যাশা ।।

বাংলাদেশে চীনের অধিক বিনিয়োগের প্রত্যাশা ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশ, ইন্ডিয়া, চীন ও মিয়ানমারের (বিসিআইএম) সঙ্গে আঞ্চলিক জোটের মাধ্যমে বাংলাদেশে চীনের আরও বিনিয়োগের প্রত্যাশা প্রধানমন্ত্রী শেখ হাসিনার।এই জোটের মাধ্যমে এ অঞ্চলে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধি পাবে বলেও আশা প্রকাশ প্রধানমন্ত্রীর।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ সকালে চীনের সহাকারী পররাষ্ট্রমন্ত্রী Kong Xuanyou সৌজন্য সাক্ষাতে এলে এ কথা বলেন তিনি। বাংলাদেশ-চীন সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ ও চীনের মধ্যে ‘চমৎকার’ সম্পর্কের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অনেক ক্ষেত্র আছে, যেখানে এ দু’দেশের সহযোগিতার সুযোগ রয়েছে। এ সময় বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতার কথা উল্লেখ করে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, চীনের রাষ্ট্রপতিকে বাংলাদেশে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছে এ দেশের জনগণ।আমরা এ দেশকে উন্নত করতে চাচ্ছি। খাদ্য, স্বাস্থ্যসেবা ও বাসস্থানসহ মানুষের মৌলিক চাহিদা পূরণ করে দেশ থেকে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছে সরকার।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে বেগবান করতে তার সরকার দেশের বিভিন্ন স্থানে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে। চীনের জন্যও জায়গা বরাদ্দ দেওয়া হয়েছে। এর ফলে দেশে পণ্য উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

এ সময় বাংলাদেশকে চীনের সম্মুখ সারির উন্নয়ন সহযোগী উল্লেখ করে সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ একটি দেশ।

বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির প্রশংসা করে তিনি বলেন, ২০২১ সালে মধ্যম আয় ও ২০৪১ সালে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে পৌঁছানো সম্ভব বলে তিনি আশা করেন। বিশ্বে অর্থনৈতিক মন্থর গতির মধ্যেও বাংলাদেশের অগ্রগতির জন্য শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

উল্লেখ্য, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় পৌঁছানোর ক্ষেত্রেও বাংলাদেশকে চীন সহায়তা দেবে বলে জানান তিনি। এ ছাড়া পররাষ্ট্র নীতিতে বাংলাদেশের এক চীন নীতিরও প্রশংসা করেন সহকারী পররাষ্ট্রমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন