News71.com
 Bangladesh
 14 Apr 16, 11:46 AM
 673           
 0
 14 Apr 16, 11:46 AM

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম.........

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম.........

নিউজ ডেস্কঃ গত কয়েক দিনের মতো পহেলা বৈশাখেও রাজধানীর আবহাওয়া গরম থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ফলে ভ্যাপসা গরমের অস্বস্তির মধ্যেই বাংলা নববর্ষকে বরণ করতে হবে ঢাকাবাসীকে। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 

অধিদফতরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক বলেন, যে আবহাওয়া চলছে, তাতে পহেলা বৈশাখে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম। তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে ।

অন্যদিকে, বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকাসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও শিলা বৃষ্টিও হতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়তে পারে ।

উল্লেখ্য, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, দিনাজপুর, সৈয়দপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন