
নিউজ ডেস্কঃ ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ে পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ইটভাঙ্গার কাজে ব্যবহৃত একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ২ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের আরও ২০ যাত্রী আহত হয়েছেন । গতকাল গভীর রাতে ধামরাইয়ের ডাউটিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
পুলিশ কর্মকর্তা বলেন, ডাউটিয়া এলাকায় পাটুরিয়াগামী একটি যাত্রীবাহী পরিবহনের সঙ্গে ইটভাঙ্গা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ শ্রমিক নিহত হন। এসময় বাসটি খাদে পড়ে গেলে কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন ।
নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। আহতদের পুলিশ ও স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছে ।