News71.com
 Bangladesh
 14 Apr 16, 02:04 AM
 903           
 0
 14 Apr 16, 02:04 AM

১লা বৈশাখ ১৪২৩ নিউজ৭১ এর পাঠক ৩ লাখ ছাড়িয়েছে ।। সকলকে নববর্ষের শুভেচ্ছা

১লা বৈশাখ ১৪২৩ নিউজ৭১ এর পাঠক ৩ লাখ ছাড়িয়েছে ।। সকলকে নববর্ষের শুভেচ্ছা

সম্পাদকের কলাম : আজ বাংলা নববর্ষ । আজকের এই দিনে আমাদের সকল পাঠক, শুভানুধ্যায়ি , বাঙ্গালী-অবাঙ্গালিসহ সকল বিশ্ববাসীকে নিউজ৭১ পরিবারের পক্ষ থেকে জানাই বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা । শুভ নববর্ষ ১৪২৩ । নতুন বছরের দিনগুলো সকলের অনেক ভাল কাটুক । সার্বিক কল্যান হোক আমাদের সোনার বাংলার । সকল হানা হানি বন্ধ হয়ে শান্তির বাতাবরণ তৈরী হোক গোটা বিশ্বের এটাই প্রত্যাশা ।

পাশাপাশি নববর্ষের এইদিনে একটি সুখবর দিতে চাই সকলকে । আজ নব বর্ষের দিনেই আমাদের পাঠক সংখ্যা ৩ লাখের গন্ডিকে অতিক্রম করেছে। এত সল্প সময়ে এত বিপুল সংখ্যক পাঠকের সমাগম আমাদের এগিয়ে চলার পথে অক্সিজেন জোগাবে ।

প্রসঙ্গত উল্লেখ করা প্রয়জন আমাদের পাঠক সংখ্যা বাংলাদেশ ও ভারতবর্ষে প্রায় সমান্তরল । পাঠক সংখ্যার দিক থেকে কখনও বাংলাদেশ আবার কখনও বা ভারতের এগিয়ে থাকেন। আর তার সামান্যকিছু কম পাঠক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা এবং চতুর্থ স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত বা দুবাই। বিষয়টি সত্যিই খুব আনন্দের ।

এই সল্প সময়েও আমরা অনেক মুল্যবান মতামত ও পরামর্শ পেয়েছি আমাদের মুল্যবান পাঠক ও শুভাকাঙখীদের কাছ থেকে। অনেক ক্ষেত্রে তাদের যুক্তিযুক্ত মতামতকে কাজে লাগিয়ে আমরা আমাদের নিউজ পোর্টালের সংস্কারও করেছি। তাই ভবিষ্যতে আমাদের এই নিউজ পোর্টালকে সর্বজনগ্রাহ্য করার জন্য আপনাদের সুচিনতিত মুল্যবান মতামত ও পরামর্শ আশা করছি।

চলতি বছরের শুরুর মাসে অর্থাৎ জানুয়ারির মাঝামাঝি থেকে আমাদের পথচলা শুরু। আমাদের মুক্তিযুদ্ধ , আমাদের স্বাধীনতা , আমাদের বাঙ্গালীয়ানা চেতনাকে সামনে রেখেই আমরা এগিয়ে চলেছি । সব সময় সব কিছুর মধ্যদিয়েই আমারা চেষ্টা করি আমাদের গৌরব আমাদের ঐতিহ্যকে তুলে ধরার । নতুন বছরে সব সময় আপনাদের পাশে পাব আপনাদের সহযোগীতা নিয়ে আমরা এগিয়ে চলব লক্ষ অর্জনের পথে, এটাই প্রত্যাশা ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন