News71.com
 Bangladesh
 14 Apr 16, 02:52 AM
 707           
 0
 14 Apr 16, 02:52 AM

গাজীপুরে বাবার হাতে ছেলে খুন ।।

গাজীপুরে বাবার হাতে ছেলে খুন ।।

নিউজ ডেস্কঃ গাজীপুরের খাইলকুর এলাকায় বাবার হাতে ছেলে খুন হয়েছেন। মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গতরাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ওই এলাকার খলিলুর রহমানের ছেলে রাজিব হোসেন নিহত হয়েছেন ।

পুলিশ ও স্থানীয়রা বলেন, নিহত রাজিবের বাবা খলিলুর রহমান প্রায় নেশা করতেন। এছাড়া তিনি তার বাসায় কয়েকজন খারাপ প্রকৃতির মেয়েকে বাসা ভাড়া দেন। এ নিয়ে তার সঙ্গে ছেলের কলহ হয়। গত রাতে ঝগড়ার এক পর্যায়ে খলিলুর রহমান তার ছেলের বুকে ও পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান রাজিব। ঘটনার পর থেকে বাবা খলিলুর রহমান পলাতক রয়েছেন। এ ব্যাপারে জয়দেবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন