
নিউজ ডেস্কঃ নেত্রকোনা সদর উপজেলার বাঘমারা সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের হাতে আটক ৪০ বাংলাদেশি নারীকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। গত বুধবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাবিবুর রহমান প্রামাণিক তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে ৪০ উপজাতি নারী ভারতের বাঘমারা এলাকায় বাজারে কেনাকাটা এবং বিক্রির জন্য যায়। সেখানে বিএসএফ তাদের আটক করে। রাতে পতাকা বৈঠকের মাধমে দুর্গাপুর বিজয়পুর বিজিবি ক্যাম্প এবং দুর্গাপুর থানা পুলিশের কাছে তাদের লিখিতভাবে হস্তান্তর করে বিএসএফ।