
নিউজ ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি অটোরিকশা ও যাত্রীবাহী বাসের মুখোমুখী সংঘর্ষে অটোরিকশার মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহবাজপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সুহিলপুর কলেজের লাইব্রেরিয়ান নাসরিন আক্তার (৩৫) ও তাঁর ছেলে রিয়েল (১২)। আহত তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশের ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।