News71.com
 Bangladesh
 14 Apr 16, 08:20 AM
 673           
 0
 14 Apr 16, 08:20 AM

নববর্ষে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন খালেদা জিয়া ।।

নববর্ষে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানালেন খালেদা জিয়া ।।

নিউজ ডেস্কঃ দেশের গণতন্ত্র সমুন্নত রাখার প্রত্যয়ে বাংলা নতুন বছরে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সংক্ষিপ্ত বক্তব্যের শুরুতেই খালেদা জিয়া দেশের সব শ্রেণি-পেশার মানুষ ও প্রবাসী বাঙালিদের নববর্ষের শুভেচ্ছা জানান।

তিনি বলেন, এদেশে আমরা গণতন্ত্র ফিরে পাবো, উন্নয়ন হবে সেই সঙ্গে সব রকম হত্যাকাণ্ড বন্ধ হবে। মানুষের কর্মসংস্থানও হবে। এ জন্য আমাদের এক হতে হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। তাই নববর্ষ উপলক্ষে আর বিভেদ নয়, আসুন ঐক্যবদ্ধভাবে উন্নয়ন করি। দেশের স্বার্থে কাজ করি।

জাসাসের সভাপতি আবদুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র নেতারাসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন