
নিউজ ডেস্কঃ লক্ষ্মীপুরের রামগতিতে ১২ মামলার আসামি শেখ ফরিদকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার আলেকজান্ডার বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শেখ ফরিদ রামগতির চর গজারিয়ার বাসিন্দা মো. হোসেনের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ মোট ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানা যায়। ডাকাতি ও অস্ত্রসহ ১২ মামলার আসামি শেখ ফরিদকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।