
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা এলাকা থেকে ৮০ বোতল ফেনসিডিলসহ সাংবাদিক পরিচয়ের রুস্তম আলী (২৮) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। আজ দুপুরে দর্শনা হল্ট ষ্টেশন থেকে এগুলো আটক করা হয়। আটককৃত রুস্তম আলী উপজেলার দর্শনা এলাকার চাঁদপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্র বলেন, চুয়াডাঙ্গা ৬ বিজিবির নিমতলা বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় দর্শনা হল্ট ষ্টেশনে। এসময় ব্যাগ হাতে দু জন লোককে সন্দেহ করে তাদেরকে ধরার জন্য ধাওয়া করলে এক জন পালিয়ে যায় এবং অন্যজনকে ফেন্সিডিলসহ আটক করতে সক্ষম হয়।
উল্লেখ্য, আটককৃত রুস্তম আলী দৈনিক আকাশ সংবাদ পত্রিকার সাংবাদিক বলে নিজেকে পরিচয় দেয়। এ ব্যাপারে যাচাই বাচাই কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্ণেল মোহাম্মদ আমির মজিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।