News71.com
 Bangladesh
 14 Apr 16, 10:17 AM
 632           
 0
 14 Apr 16, 10:17 AM

বিকেল পাঁচটাতেই ফাঁকা করে দেওয়া হলো রমনা ।।

বিকেল পাঁচটাতেই ফাঁকা করে দেওয়া হলো রমনা ।।

নিউজ ডেস্কঃ সকাল থেকেই উৎসবপ্রিয় লোকে লোকরণ্য ছিল রাজধানীর রমনা পার্কসহ শাহবাগের আশেপাশের এলাকা। তবে আজ বিকেল ৫টার মধ্যেই ফাঁকা হয়ে গেছে রমনা।

সরকারের পূর্ব নির্দেশনা অনুযায়ী বিকেল পৌনে ৫টায় রমনার জনতার প্রবেশ বন্ধ করে দিয়ে বের হওয়ার নির্দেশ দেয় পুলিশ। ফলে ১৫/২০ মিনিটের মধ্যেই মানুষ শূন্য হয়ে পড়ে গোটা রামনা পার্ক এলাকা।

এর আগে বিকেল ৪টা থেকে পুলিশ মাইকে বার বার ঘোষণা দিতে থাকে ৫টার মধ্যে সকল জনতাকে রমনা পার্ক ছাড়াতে বলা হচ্ছে। সময় যত বাড়ে প্রশাসনের পক্ষ থেকে ততই জনতাকে বের হওয়ার জন্য নির্দেশনা বাড়ানো হয়।

উল্লেখ্য, রাজধানীসহ সারাদেশে এবারের পহেলা বৈশাখের সব ধরনের অনুষ্ঠান বিকেল ৫টার মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন