
নিউজ ডেস্কঃ গাজীপুরে অস্ত্রসহ হাবিবুর রহমান (২৮) ও মিলন (২২) নামে দুই যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ( র্যা ব)-১। আজ দুপুরে শ্রীপুরের ধনুয়ার দক্ষিণপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম জানান, আটক দুই যুবকের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়েছে।