News71.com
 Bangladesh
 14 Apr 16, 11:33 AM
 660           
 0
 14 Apr 16, 11:33 AM

সারাদেশে কোথাও কোন হামলার হুমকি নাই ।। আইজিপি

সারাদেশে কোথাও কোন হামলার হুমকি নাই ।। আইজিপি

নিউজ ডেস্কঃ রাজধানীসহ সারাদেশে কোথাও কোনো হামলার হুমকি নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক। আজ সকালে রমনা বটমূলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা ব্যবস্থা  দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 আইজিপি বলেন, বাংলা নববর্ষ বরণ নির্বিঘ্ন করতে রমনা পার্ক,  সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশের প্রতিটি সড়কে তল্লাশি অব্যাহত রয়েছে। নগরবাসীর নিরাপত্তায় এ ধরনের কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা আগেই দিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। দেশের প্রত্যেকটি বিভাগীয় শহরের অনুষ্ঠানগুলোতেও করা হয়েছে কঠোর নিরাপত্তার ব্যবস্থা। যেখানেই অনুষ্ঠান, সেখানেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।

 এ সময় রমনা বটমূলে নিরাপত্তা ব্যবস্থা দেখতে গিয়ে সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের প্রত্যেকটি ইউনিট কাজ করছে। জনগণের নিরাপত্তা নিশ্চিতে কোনো ছাড় দেয়া হবে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন