News71.com
 Bangladesh
 14 Apr 16, 11:40 AM
 686           
 0
 14 Apr 16, 11:40 AM

পহেলা বৈশাখে কারাগারে ১০২ জন, রিমান্ডে ৪৪ ।।

পহেলা বৈশাখে কারাগারে ১০২ জন, রিমান্ডে ৪৪ ।।

নিউজ ডেস্কঃ পয়লা বৈশাখেও ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত (সিএমএম) ছিল বেশ ব্যস্ত। আজ  ১৪৯ জন আসামিকে আদালতে হাজির করা হয়। এর মধ্যে ১০২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ৪৪ আসামিকে পাঠিয়েছেন  রিমান্ডে  আর জামিন দিয়েছেন ৩ জন আসামিকে।

ঢাকার মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের তথ্য মতে, নববর্ষের দিন চুরি ও ছিনতাইয়ের মামলায় গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা ছিল বেশি। তবে অজ্ঞান পার্টির সদস্য ছিল ১৪ জন। এই ১৪ জনের মধ্যে পল্টন ও মতিঝিল থানার দুই মামলার আসামির সংখ্যাই ১০ জন। আদালত পুলিশের কনস্টেবল মুজিবুর রহমান বলেন, অজ্ঞান পার্টির সদস্যদের রিমান্ডে নেওয়ার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া আসামিরা নিজেদের মধ্যে বলাবলি করছিলেন, তাঁদের পোড়া কোপাল। বছরের শুরুর দিনটাও জেলে কাটাতে হবে। আদালতের বারান্দায় দাঁড়িয়ে আসামি জাহাঙ্গীর আলম বলেন, তাঁর কপাল খুব খারাপ। কারণ তার পাঁচ বছর বয়সী ছেলের জন্য নতুন জামাকাপড় কিনেছেন। পরিকল্পনা ছিল, পয়লা বৈশাখের দিন রমনা বটমূলে স্ত্রী-ছেলেকে নিয়ে ঘুরে বেড়াবেন। জাহাঙ্গীর আলমের মতো আরও কয়েকজন আসামি আক্ষেপের সুরে বলেন, তাঁদের আজ ঘুরে বেড়ানোর কথা ছিল, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন