
নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ইউসুফ (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ সন্ধ্যায় উপজেলার বঙ্গবন্ধু সেতু-ভূঞাপুর সড়কের কষ্টাপাড়া মোড় এলাকায় এঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইউসুফ বাজার শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব-ভূঞাপুর সড়কের কষ্টাপাড়া মোড়ে পৌঁছুলে বঙ্গবন্ধু সেতুগামী একটি মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দিয়ে চলে যায়।
স্থানীয়রা আহতবস্থায় ইউসুফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।