
নিউজ ডেস্কঃ চুয়াডাঙ্গার মাছেরদাড়ী গ্রামে গতরাতে দুর্বৃত্তের বোমা হামলায় তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন- চুয়াডাঙ্গা সদর থানার মাছেরদাড়ী গ্রামের মৃত সাহেব আরীর ছেলে সাগর (২৮), মো. জাহাঙ্গীর আলীর ছেলে তোতা (২২) ও মো. রহমত আলীর ছেলে বিষু (৩০) ।
আহত সাগর বলেন, গতকাল রাত সাড়ে ১১টার দিকে তারা মাছেরদাড়ী গ্রামের সোনারবাংলা ক্লাবের সামনে বসে গল্প করছিলেন। এ সময় ৩-৪ জন দুর্বৃত্ত তাদের লক্ষ্য করে একটি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। স্থানীরা রাতেই তাদের চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে ।