News71.com
 Bangladesh
 15 Apr 16, 12:43 PM
 682           
 0
 15 Apr 16, 12:43 PM

বাগেরহাটে পান্তা-ইলিশ খেয়ে অসুস্থ ২৫ ।।

বাগেরহাটে পান্তা-ইলিশ খেয়ে অসুস্থ ২৫ ।।

নিউজ ডেস্কঃ বাগেরহাটের কচুয়া উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে পান্তা-ইলিশ খেয়ে অন্তত ২৫ জন অসুস্থ হয়ে পড়েছেন। গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অন্তত ২৫ জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এদের মধ্যে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শমসের আলী, স্থানীয় সংবাদ কর্মী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি- পেশার লোক রয়েছেন।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি স্থানীয় সংবাদকর্মী দিহিদার জাহিদুল ইসলাম বুলু সাংবাদিকদের জানান, উপজেলা প্রশাসন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে খাবারের তালিকায় পান্তা-ইলিশ, ডাল ভর্তা ও আলু ভর্তা ছিল। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর অবস্থার অবনতি হলে রাতেই হাসপাতালে ভর্তি হন।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগরে চিকিৎসক সাইফুল ইসলাম জানান, রাত ১২টা থেকে সকাল এখন পর্যন্ত ফুড পয়জনিংয়ে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তারা সবাই পহেলা বৈশাখে ওই অনুষ্ঠানের খাবার খেয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন