
নিউজ ডেস্কঃ ইসলামিক স্টেট (আইএস) সংগঠন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশে আইএসের সাংগঠনিক কোনো ভিত্তি নেই। নতুন শাখা গঠনের যে বক্তব্য দেওয়া হচ্ছে তা সঠিক নয়। মানুষকে ভয়ভীতি দেখানোর জন্য এ রকম গুজব ছড়াচ্ছে আইএস ।
আজ বেলা ১২ টার দিকে একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন ।