News71.com
 Bangladesh
 15 Apr 16, 01:45 AM
 686           
 0
 15 Apr 16, 01:45 AM

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজধানিতে তরুণীকে ছুরিকাঘাত ।।

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় রাজধানিতে তরুণীকে ছুরিকাঘাত ।।

নিউজ ডেস্ক : বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে রাজধানীর হাজারীবাগ থানাধিন রায়েরবাজার এলাকায় রিপা আক্তার (১৮) নামে এক তরুণী ছুরিকাঘাত করেছে দুই যুবক। গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। রিপার বাসা ২৯৫/এ/ ২ টালি অফিস হাজারীবাগ।

জানাগেছে তার ছোটবোন রায়েরবাজারে একটি পোশাক বিক্রির দোকানে বিক্রয়কর্মী হিসেবে কাজ করেন। কাজ শেষে আজ রাত পৌনে ৯টার দিকে রিকশাযোগে বাসায় ফেরার পথে নিমতলা নামক স্থানে চাকমা আমিনসহ দুই যুবক রিপার রিকশার গতিরোধ করে প্রথমে তার ব্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এসময় রিপা চিৎকার শুরু করলে চাকমা আমিন রিপার দুই গালে ও গলায় ছুরিকাঘাত করে ব্যানিটি ব্যাগ ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রিপার পরিবার জানায় চাকমা আমিন কিছু দিন ধরে রিপাকে উত্ত্যক্ত করে আসছিল এবং গত সপ্তাহে সে রিপাকে বিয়ের প্রস্তাবও দিয়েছিল। কিন্তু বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেয়ায় সে (আমিন) রিপাকে ছুরিকাঘাত করে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন