News71.com
 Bangladesh
 15 Apr 16, 06:22 AM
 825           
 0
 15 Apr 16, 06:22 AM

বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্যিক দূত হলেন রুশনারা ।।

বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্যিক দূত হলেন রুশনারা ।।

নিউজ ডেস্কঃ বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে লেবার পার্টির এমপি রুশনারা আলীর নাম ঘোষণা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। ঢাকার ব্রিটিশ হাইকমিশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের গুরুত্ব বিবেচনা করেই তাদের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

জানাগেছে সিলেটের মেয়ে রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। লন্ডনের ‘বেথনাল গ্রিন অ্যান্ড বো’ আসন থেকে টানা দুই মেয়াদে নির্বাচিত হয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন