News71.com
 Bangladesh
 15 Apr 16, 06:27 AM
 701           
 0
 15 Apr 16, 06:27 AM

শ্বশুরবাড়ির শালিসে জামাইয়ের গায়ে পেট্রোল দিয়ে আগুন ।।

শ্বশুরবাড়ির শালিসে জামাইয়ের গায়ে পেট্রোল দিয়ে আগুন ।।

 

নিউজ ডেস্ক : জয়পুরহাটে শ্বশুরবাড়ির শালিসে জামাতাকে পেট্রোল দিয়ে দগ্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার  রাত সাড়ে ৯টার দিকে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ যুবকের নাম আবুল হাসান (৪০)। তার শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। সে নওগাঁ সদরের বদলগাছি গ্রামের জয়েন উদ্দীনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।

জানাগেছে পারিবারিক কলহের জেরে কিছুদিন আগে হাসানের স্ত্রী বাবার বাড়িতে চলে যান। বিষয়টি মীমাংসার জন্য বুধবার ভাদসা শ্বশুরবাড়িতে যান তিনি। পরদিন বৃহস্পতিবার রাতে  শ্বশুরবাড়িতে সালিশ বসে। সালিশের এক পর্যায়ে বৈঠক থেকে হাসান চলে যেতে চাইলে শ্বশুরবাড়ির লোকজন তার গায়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

ঘটনার পর স্থানীয়রা হাসানকে উদ্ধার করে প্রথমে জয়পুরহাট সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া মেডিকেলে পাঠানো হয় । ঘটনার পর থেকেই হাসানের স্ত্রীসহ শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন