News71.com
 Bangladesh
 15 Apr 16, 06:32 AM
 622           
 0
 15 Apr 16, 06:32 AM

চট্টগ্রামে আওয়ামিলীগের কার্যালয় ভাঙচুর ।।

চট্টগ্রামে আওয়ামিলীগের কার্যালয় ভাঙচুর ।।

নিউজ ডেস্কঃ তৃণমূলের মতামতকে পাশ কাটিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন বাণিজ্যের অভিযোগ এনে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগের কার্যালয়ে ভাঙচুর করেছে দলটির নেতাকর্মীরা। আজ নগরীর আন্দরকিল্লায় এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম কাতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, আনোয়ারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে এসে প্রায় ২০০ লোক আওয়ামিলীগ কার্যালয়ে হামলা চালায়। এতে আমাদের দুই পুলিশ সদস্যও আহত হয়েছে। পরে পুলিশ লাঠিপেটা করে তাদের সরিয়ে দেয়। পরে কার্যালয়ের বাইরে প্রায় অর্ধশতাধিক পুলিশ  মোতায়েন করা হয়েছে।

আনোয়ারা উপজেলা চেয়ারম্যান ও থানা আওয়ামিলীগের আহ্বায়ক কমিটির সদস্য তৌহিদুল হক চৌধুরী বলেন, পশ্চিম পটিয়া ও আনোয়ার উপজেলার মোট ১৬ ইউনিয়নের তৃণমূল কর্মীদের ভোটে মনোনীতদের একটি তালিকা গত ১৩ই এপ্রিল জেলা আওয়ামিলীগের হাতে দেন তারা। তারপরও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামিলীগের সভাপতি মোসলেম উদ্দিন ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান তৃণমূলের নির্বাচিতদের বাদ দিয়ে নিজেদের মতো করে আজ মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকার ডাকেন। মনোনয়ন বাণিজ্যের খবর পেয়ে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ করতে গেলে সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকরা আমাদের ওপর হামলা করে। তবে এসময় তিনি আওয়ামিলীগ কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন