News71.com
 Bangladesh
 15 Apr 16, 06:54 AM
 624           
 0
 15 Apr 16, 06:54 AM

কুমিল্লায় ৪টি স্বর্ণের বারসহ ১ জন আটক ।।

কুমিল্লায় ৪টি স্বর্ণের বারসহ ১ জন আটক ।।

নিউজ ডেস্কঃ কুমিল্লায় ৪টি স্বর্ণের বারসহ অবিরুল (৩৬) নামের এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। আজ দুপুর সাড়ে ১১টার সময় ক্যান্টমেন্ট এলাকা থেকে আটক করা হয়েছে। আটককৃত অবিরুল মেহেরপুল জেলার গাংনি উপজেলার সাহেব নগর  ইসমাইল হোসেনের পুত্র।

কুমিল্লা কোতয়ালী মডেল থানার ক্যান্টমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল ইসলাম  আজ সকাল সাড়ে ১১টার সময় ক্যান্টমেন্ট বাসষ্ট্যান্ড এলাকায় মাদক বিরোধী অভিযান চলাকালীন সময়ে সন্দেহজনক ভাবে অবিরুলকে আটক করে। এ সময় পুলিশ তার দেহে তল্লাশী চালায়,অতঃপর তার পরনের প্যান্টের বাম পকেট থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করে পুলিশ। পরে তাকে স্বর্ণের বারসহ কোতয়ালী মডেল থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে ক্যান্টনমেন্ট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ নুরুল আলম বলেন, আইন শৃঙ্খলা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালীন সময়ে আজ সকাল সাড়ে ১১টার সময় অবিরুলকে ক্যান্টনমেন্ট বাস ষ্টেশনের কুমিল্লা টু ঢাকা মহাসড়কের বাম পাশে রাস্তায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছে দেখে আটক করা হয়। পরে তার শরীরে তল্লাশি কালে অবরিুলের প্যান্টের বাম পকেট থেকে ৪টি স্বর্ণের বার উদ্ধার করেন। এ বিষয়ে তিনি বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। উদ্ধারকৃত ৪টি স্বর্ণের বারের মূল্য আনুমানিক ১৩ লাখ ৬৫ হাজার টাকা বলে ধারণা করা হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন