News71.com
 Bangladesh
 15 Apr 16, 09:55 AM
 620           
 0
 15 Apr 16, 09:55 AM

রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ ।।

রাজধানীতে গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ ।।

নিউজ ডেস্কঃ রাজধানীর পল্লবীতে গ্যাসলাইন বিস্ফোরণে একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছেন। এরা হলেন- মা শাহানা আক্তার (২৯), স্বামী রনি (৩৫) এবং দেড় বছরের মেয়ে রুজি। আজ বিকেল সাড়ে ৫টায় দগ্ধ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল বলেন, শাহানা আক্তারের শরীরের ৫০ ভাগ দগ্ধ হয়েছে, রনির হয়েছে ৭ ভাগ। আর তাদের মেয়ে রুজির দুই হাত পুড়ে গেছে।

তারা পল্লবীর ১২ নম্বর সেকশনের ২৯ নম্বর রোডে একটি ৬ তলা বাসায় ভাড়া থাকতেন। দুপুরে শাহান রান্না ঘরে চুলা জালাতে গেলে বিকট শব্দে আগুন ধরে যায়। পরে তাকে বাঁচাতে গিয়ে তার স্বামী-মেয়েসহ তিনি নিজেও দগ্ধ হন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন