News71.com
 Bangladesh
 15 Apr 16, 10:23 AM
 610           
 0
 15 Apr 16, 10:23 AM

যশোরে স্বামীকে খুন করলো স্ত্রী, আটক ২ ।।

যশোরে স্বামীকে খুন করলো স্ত্রী, আটক ২ ।।

নিউজ ডেস্কঃ যশোরের শার্শার পল্লীতে পরকীয়ার জের ধরে স্ত্রী ও তার প্রেমিকের হাতে খুন হয়েছেন ফজুলুর রহমান (৪০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় স্ত্রীসহ দু’জনকে আটক করেছে পুলিশ।

আজ ভোর ৫টার দিকে শার্শার বসতপুর কলোনীতে এ ঘটনা ঘটে। দুপুর ২টার দিকে পুলিশ অভিযুক্তদের আটক করে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পঠায়।

আটকৃতরা হলেন, অভিযুক্ত স্ত্রী বিলকিস বেগম (২৮) ও সেতাই গ্রামের মনির হোসেনের ছেলে কথিত প্রেমিক আবু সাঈদ।

পুলিশ জানায়, হত্যার শিকার ফজলু মালয়েশিয়ায় থাকতেন। তিনি তার উপাজর্নের টাকা স্ত্রীর নামে পাঠাতেন । বিদেশ থেকে বাড়ি আসার পর স্ত্রীর কাছে টাকার হিসাব চাইলে তা দিতে অপারগতা প্রকাশ করেন। এক পর্যায়ে তিনি (স্বামী) জানতে পারে প্রতিবেশি ডাক্তার আবু সাঈদ এর সঙ্গে তার স্ত্রীর পরকীয়ার সম্পর্ক রয়েছে।

বিদেশ থেকে পাঠানো টাকা তার স্ত্রী প্রেমিক আবু সাঈদকে দিয়েছে। বিষয়টি নিয়ে বৃহস্পিতিবার রাতে উভয়ের মধ্যে বাক-বিতণ্ডা হয়। গভীর রাতে স্ত্রী তার প্রেমিককে ডেকে এনে ঘুমন্ত স্বামীকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। সকালে স্ত্রী কৌশল করে সবাইকে ডেকে প্রচার করে তার স্বামী হার্ট অ্যাটাক করে মারা গেছেন।

এ বিষয়টি পরিবারের সন্দেহ হলে দুপুরে দিকে স্থানীয়রা স্ত্রী ও তার প্রেমিককে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

শার্শা থানার উপ পরিদর্শক (এসআই) শরিফ হাবিবুর রহমান জানান, এ ঘটনায় নিহতের ভাই আব্বাস বাদী হয়ে মামলা করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন