News71.com
 Bangladesh
 15 Apr 16, 10:39 AM
 633           
 0
 15 Apr 16, 10:39 AM

নিখোঁজের দুদিন পর ধানখেত থেকে উদ্ধার শিশুর লাশ ।।

নিখোঁজের দুদিন পর ধানখেত থেকে উদ্ধার শিশুর লাশ ।।

নিউজ ডেস্কঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ধানীখোলা গ্রামে নিখোঁজের দুই দিন পর সজীব মিয়া (৮) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বেলা দুইটার দিকে ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। গত বুধবার থেকে সজীব নিখোঁজ ছিল।

সজীব ধানীখোলা গ্রামের শফিকুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ে প্রথম শ্রেণির ছাত্র ছিল।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, গত বুধবার বিকেল থেকে সজীব নিখোঁজ ছিল। নিখোঁজের পর তার পরিবারের লোকজন নানা জায়গায় খোঁজ করেও তাকে পায়নি।আজ দুপুর ১২টার দিকে সজীবের বাবা শফিকুল ইসলাম ত্রিশাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে আসেন। জিডি করার প্রক্রিয়া চলাকালে সজীবের লাশ তাদের বাড়ির পাশে একটি ধানখেতে পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানান। বেলা দুইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন