
নিউজ ডেস্কঃ স্বাধীনতা পদক পাওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে আগামীকাল শনিবার গণসংবর্ধনা দেবে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ। বিকেল ৩টায় নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামে এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
এদিকে, সংবর্ধনা সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মন্ত্রীকে স্বাগত জানিয়ে মহানগরে নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি তোরণ। আওয়ামী লীগ ছাড়া সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, মেট্রোপলিটন চেম্বার এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকেও তোরণ নির্মাণ করা হয়েছে।
আগামীকাল সংবর্ধনা অনুষ্ঠান ছাড়াও মন্ত্রী বিকেল ৫টায় বন্দরবাজারস্থ স্টেশন ক্লাবে লায়ন্স ক্লাব অব সিলেটের ৪২ বছর পূর্তি অনুষ্ঠানে যোগদান করবেন এবং পরদিন রোববার তিনি বেশ কয়েকটি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে যোগ দেবেন। রোববার বেলা দেড়টায় অর্থমন্ত্রীর সিলেট ত্যাগ করার কথা রয়েছে ।